শনিবার, ৭ মার্চ ২০২৬

মাধবদীতে আমেনা ধর্ষণের পর আবার ও চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

নরসিংদীর মাধবদীতে মার্কেটিং করতে আসা (০৪)সন্তানের জননী ।এক নারী সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে হৃদয় নামের এক মূল আসামিকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মাধবদীতে বাজার করতে এলে অভিযুক্তরা তার পথরোধ করে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ গণধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগের প্রেক্ষিতে মাধবদী থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চরাঞ্চল থেকে মূল আসামি হৃদয় কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান শুরু করে এবং হৃদয় নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যাপারে মাধবদী এলাকার একাধিক পথচারি ও স্থানীয় জনগণ জানিয়েছেন বর্তমানে আইন-শৃঙ্খলা ব্যাপক অবনতি আমেনার পর আবার ও ধর্ষণ আইনশৃঙ্খলা বাহিনীকেই এই দায়িত্ব নিতে হবে এবং বর্তমানে মাধবদী পৌরসভায় মাদকের পাইকারি হাট পুলিশ সুপার মাধবদী থানার ওসি এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন