শনিবার, ৭ মার্চ ২০২৬

সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ২০২৬) বিকেলে পৌর শহরের স্টেশন রোডের প্রেসক্লাব গলিতে পত্রিকায় নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মহসীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শেখ মহসীন বলেন, সময়ের ইতিহাস শুধু একটি সংবাদপত্র নয়, এটি সাধারণ মানুষের কথা বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এলাকার সমস্যা, সম্ভাবনা ও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান আসিফ বলেন,রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাস আমাদেরকে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।

সময়ে ইতিহাস পত্রিকা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

বার্তা সম্পাদক আল আমিন বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করাই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। এসময় তিনি সকল প্রতিনিধিকে পেশাগত নৈতিকতা বজায় রেখে নির্ভুল ও বিশ্বাসযোগ্য সংবাদ তুলে ধরার আহ্বান জানান, যাতে পাঠকের কাছে “সময়ের ইতিহাস” পত্রিকার প্রতি আস্থার জায়গাটি আরও সুদৃঢ় হয়।

এ সময় উপস্থিত ছিলেন ,নির্বাহী সম্পাদক মাহফুজুর রহমান শিপন, স্টাফ রিপোর্টার লাবলু বিশ্বাস, ফারাবি বিন সাকিব, খায়রুল বাশার মিঠু, মাহবুব খান মিঠুন, আওলাদ হোসেন, জহুরুল ইসলাম, রঞ্জন কুমার, বনি ইসরাইল বাপ্পি, সিয়াম রহমান, সাইম হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন