রবিবার, ৮ মার্চ ২০২৬

ফেনীর বালিগাঁও মধুয়াই গ্রামে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

ফেনী জেলার বালিগাঁও মধুয়াই গ্রামের গরীব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা শাখা।

মানবিক এই উদ্যোগে সহযোগিতা করেছেন কুয়েত প্রবাসী মোঃ ওসমান গণী, মোঃ ফারুকুল ইসলাম (তাকিয়া রোড, ফেনী) এবং ব্যবসায়ী মোঃ ইলিয়াস (ইসলামপুর রোড, ফেনী)।

সম্প্রতি আয়োজিত এ বস্ত্র বিতরণ কর্মসূচিতে গ্রামের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রয়োজনীয় পোশাক বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক সহায়তা গরীব মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ।

ফেনী জেলা অফিসার জনাব উসমান গণী, সুজন, আবু বক্কর ছিদ্দিক, মোঃ ইব্রাহিম মিয়াজী, আলাউদ্দিন ভুঁইয়া সহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার দাগনভূঞা উপজেলার সহ-সভাপতি জনাব সাইফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। প্রবাসী ও স্থানীয় সমাজসেবীদের সহযোগিতায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।

বস্ত্র পেয়ে উপকৃত অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও ফেনী জেলার বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন