মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

তাড়াশে গর্ভবতী ছাগল মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

সিরাজগঞ্জের  তাড়াশে প্রতিবেশীর বিরুদ্ধে একটি গর্ভবতী ছাগল মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গুল্টা হাজী পাড়া গ্রামের বাসিন্দা মোঃ শামীম প্রামাণিক (২৪) দাবি করেন, গত ০১ মার্চ ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে তার পালিত একটি গর্ভবতী ছাগল পাশের জমিতে ঘাস খেতে গেলে একই গ্রামের মোঃ আঃ আলীম (৪৫) ছাগলটিকে ধরে লাঠি ও রশি দিয়ে মারধর করেন। একপর্যায়ে ছাগলটিকে টেনে-হিঁচড়ে পাকা সড়কের পাশে ফেলে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎

‎ছাগলটির চিৎকার শুনে শামীমের মা রিনা (৪৫) ও দাদি সাজেদা (৫৫) ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে বলা হয়েছে।

‎

‎ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানা গেছে এবং তাদের নাম অভিযোগপত্রে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে আহত ছাগলটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে ছাগলটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অভিযোগকারী শামীম প্রামাণিক।

‎ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

‎

‎এ বিষয়ে অভিযুক্ত আঃ আলীমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‎

‎তাড়াশ থানা-এর এসআই আনিস জানান, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎

‎স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এলাকায় প্রাণী নির্যাতনের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা সম্ভব হবে।

‎

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন