রবিবার, ১ মার্চ ২০২৬

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগিচাহাট বাজারের উত্তর পাশে মক্কা পেট্রোল পাম্প সংলগ্ন দক্ষিণ পাশের মধ্যবর্তী স্থান শিকারী পাড়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক মো. জাবেদ (৩০)।
নিহত মো. জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাজিপাড়া এলাকার মরহুম রফিক আহমদের পুত্র এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী যাত্রীবাহী Hanif Enterprise-এর একটি দ্রুতগতির বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন জাবেদ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন