২২ফেব্রুয়ারি রবিবার উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ স্কাউটস, উখিয়া উপজেলা সাংগঠনিক শাখার আয়োজনে অনাড়ম্বর পরিবেশে স্কাউট আন্দোলনের জনক মহামতি ব্যাডেন পাওয়েল এর ১৬৯তম জন্ম দিন পালিত হয়। এই সময় স্কাউটস এর বিভিন্ন শাখার সদস্যরা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পরে ব্যাডেন পাওয়েল এর বর্ণাঢ্য জীবন ও স্কাউট আন্দোলনের ইতিহাস নিয়ে ব্যপক আলোচনা অংশনেন উখিয়া উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম, উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের কাব ইউনিট লিডার ও সাবেক উপজেলা কমিশনার বিশিষ্ট ছড়াকার মোজাম্মেল হক আজাদ, ককসবাজার জেলা স্কাউটস এর সহকারি কমিশনার ও উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক রবিউল হাসান শিমুল প্রমূখ।
অনুষ্ঠানের পর্যায়ে উপস্থিত স্কাউট সদস্যদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন সম্মানিত আগত অতিথিবৃন্দ।

