ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দক্ষিন আবুপুর গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া অসহায় পরিবারের পাশে দাঁডিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আগুনে ঘর পুডে ছাই হয়ে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া এই পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে মজিবুর রহমান মঞ্জু ।
মজিবুর রহমান মঞ্জুর নির্দেশনায় ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় এবি পার্টি ফেনী জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৮ ফেব্রুয়ারী গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারটির ঘরবাড়ি, আসবাবপত্র, এবং মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা চালালেও কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

