নরসিংদীর পাঁচদোনা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহিন (নাম পরিচয় প্রাথমিকভাবে জানা গেছে) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।গত কাল বিকালে পাঁচদোনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মাহিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

