সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

শিবপুরে জমি বিরোধে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে জখম

মোছা: মীম আক্তার

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল (৭০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হামলার ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বপন মোগলের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন