সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

পাবনা-৫ আসনের এমপি শিমুল বিশ্বাসের সতর্ক বার্তা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

দীর্ঘ দিন পর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ইচ্ছে মত অবাধে ভোট প্রদান করেছে। জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় অর্জন করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জনগণের এই আস্থা ও ম্যান্ডেটকে গভীর দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করেছে।

আমি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস স্পষ্টভাবে ঘোষণা করছি—আমার নির্বাচনী এলাকা পাবনা-৫ সদর আসনসহ পাবনার কোথাও চাঁদাবাজি, প্রভাব খাটিয়ে ফাও খাওয়া, অবৈধ সুবিধা গ্রহণ বা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু ব্যক্তি বিএনপির এমনকি আমার নাম ব্যবহার করে অবৈধভাবে সুবিধা দাবি করছে। এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি এবং নৈতিকভাবে নিন্দনীয়। এর সঙ্গে আমার বা বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।

যদি কেউ বিএনপির বা আমার নাম ব্যবহার করে অর্থ দাবি করে বা কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে, অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।

প্রশাসনকে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

আমি আরও স্পষ্টভাবে বলতে চাই—তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি সরকার কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, ফাও খাওয়া বা অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। রাজনৈতিক পরিচয় কখনো অপরাধের ঢাল হতে পারবে না।

রাজনীতি আমাদের কাছে দায়িত্ব—কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার মাধ্যম নয়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

আসুন, আমরা সবাই মিলে সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মানবিক একটি সমাজ গঠনে কাজ করি। আমীন।

এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস
সংসদ সদস্য পাবনা-৫ (পাবনা সদর আসন)।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন