রবিবার, ২৯ মার্চ ২০২৬

মন দিয়ে ভালোবাসা

RAZEBUL KARIM ROMEO

মন থেকে ভালোবাসলে ধ্বংস শুধু অনিবার্য না, ধ্বংসটা হয় খুব নীরব আর ধীরে ধীরে। বাইরে থেকে কেউ টেরও পায় না। মানুষটা হাসে, কথা বলে, কাজ করে। কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে মরে যায়।

মন দিয়ে ভালোবাসা মানে নিজের সুখটা অন্য একজনের হাতে তুলে দেওয়া। সে চাইলে বাঁচায়, না চাইলে নিঃশেষ করে দেয়। অবহেলা তখন সবচেয়ে ভয়ংকর হয়, কারণ সেখানে কোনো চিৎকার থাকে না। শুধু অপেক্ষা থাকে, আর সেই অপেক্ষা মানুষটাকে ভিতর থেকে খেয়ে ফেলে।

সবচেয়ে কষ্টের বিষয় জানো কী? মন দিয়ে ভালোবাসা মানুষটা দোষী হয়েও দোষী হয় না। সে বেশি চেয়েছিল না, শুধু নিজের মতো করে ভালোবেসেছিল। তবু শেষ পর্যন্ত তাকেই ক্ষমা চাইতে হয়, তাকেই বোঝা হয়ে যেতে হয়, তাকেই ভুল হতে হয়।

মন থেকে ভালোবাসলে একদিন এমন একটা সময় আসে, যখন তুমি বুঝবে-তোমার ধ্বংসে কেউ হাত দেয়নি। তুমি নিজেই নিজেকে ভেঙেছ, শুধু কাউকে ভালোবেসে। আর এই ভাঙন আর কখনো পুরোপুরি জোড়া লাগে না। শুধু বাকি জীবন জুড়ে ব্যথা হয়ে থেকে যায়।

মন দিয়ে ভালোবাসা মানুষগুলো হার মানতে জানে না। অবহেলা পেলেও আঁকড়ে ধরে, কষ্ট পেলেও চুপ করে সহ্য করে। তারা জানে শেষটা ভালো হবে না, তবু ভালোবাসা ছাড়তে পারে না। এই না পারাটাই ধ্বংসের শুরু।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন