বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে টাকার সঠিক পরিমাণ ও এর উৎস সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধারকৃত অর্থের উৎস ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন