বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

যুবদলের বহিষ্কৃত জুয়েল ফের ফিরলেন ধানের শীষে

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

চাটমোহর পৌর যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক তানভীর লিখন জুয়েল ফের ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণায় যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের ডেকে লিখিতভাবে এক বিবৃতির মাধ্যমে জানান তিনি। লিখিত বক্তব্য তানভীর লিখন জুয়েল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাটমোহরে স্থানীয় প্রার্থী ঘোড়া প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি তাকে ব্যাপকভাবে চিন্তিত করে তোলে। তাই বিগত সময়ের ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে তিনি পুনরায় বিএনপির দলীয় প্রার্থী কৃষিবিদ হাসান জাফর তুহিন এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন। তিনি আরো জানান, বিএনপির কতিপয় নেতা কর্মীরা তাকে ভুল বুঝিয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নিতে ও বক্তব্য দিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি তার ভুল বুঝতে পেরে ধানের শীষের পক্ষে ফিরে আসলেন। একই সাথে ধানের শীষের পক্ষে অন্যান্য নেতাকর্মীদের ফিরে এসে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে আহ্বান জানান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন