শনিবার, ৪ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত রবিবার (৮ ফেব্রুয়ারি) আশুলিয়া থানাধীন জামগড়া ভূঁইয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাকিস্থ আসামি মোঃ মারুফ ভূঁইয়া (২৮)-এর বসতবাড়ির দুইতলা ভবনের দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে ১১০০ গ্রাম (এক কেজি একশত গ্রাম) মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজাসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত মারুফ ভূঁইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার সহযোগী এক ডজন মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন ভান্ডারী (৪৮) কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন