মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

কুমিল্লায় রাজপথ কাঁপাল কাজী দ্বীন মোহাম্মদের সমর্থনে বিশাল মিছিল

ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা

কুমিল্লা-০৬ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী উত্তাপ দিন দিন তীব্রতর হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ-এর দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে রাজপথে নেমেছেন কুমিল্লার আইনজীবীরা।

এ সময় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে প্রার্থীর লিফলেট বিতরণের মাধ্যমে জোরালোভাবে ভোটের প্রচারণা চালানো হয়।

মিছিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন—
এডভোকেট সহিদ উল্লাহ, সভাপতি, আইনজীবী সমিতি
এডভোকেট এরশাদুর রহমান, সহ-সভাপতি ও অতিরিক্ত জি.পি
এডভোকেট মজিবুল ইসলাম ভূঞা, ট্রেজারার
এডভোকেট ওবায়েদুল হক, সদস্য
এডভোকেট ইয়াসীন তালুকদার,
এডভোকেট মো. সেলিম মিয়াহ,
নজির আহমেদ হুসাইনী,
এডভোকেট আবু নোমান সরকার,
এডভোকেট এ কে এম শরীফ এডভোকেট গাজী আব্দুল কাইয়ুম,
এডভোকেট হাবিবুর রহমান,
এডভোকেট আব্দুল হান্নান,
এডভোকেট মোজাম্মেল হক,
এডভোকেট আনোয়ার হোসাইন সহ আরো অনেকে।

‘সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক’
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,
“আইনজীবীরা সবসময় ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেয়। আমরা বিশ্বাস করি, কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচিত হলে কুমিল্লা-০৬ আসনে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
বক্তারা আরও বলেন, কুমিল্লার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের কোনো বিকল্প নেই।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন