উখিয়া সদরে অবস্থিত ঘিলাতলী পাড়ায় বিগত কোন সময়ে এতো বড় উঠান বৈঠক ও মহিলা সমাবেশের করার রেকর্ড নেই বিএনপির কারণ এই এলাকা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ট সমর্থিত এলাকা হিসেবে পরিচিত।
৮ ফেব্রুয়ারী রবিবার বিকেল ৪ টায় ৫নং ওয়ার্ড বি এন পির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী কক্সবাজার জেলা মহিলা দলের নেতৃ নাজিয়া জাহান চৌধুরী (চম্পা) প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা রবিন কৃষক দলের নেতা রাফাদ সিকদার মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ পারভেজ কবি মোহাম্মদ শাহজাহান মহিলা দলের নেতৃ ও ৫ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার নুরনাহার মহিলা দলের নেতৃ সাংবাদিক কামরুন তানিয়া মহিলা নেতৃ রশিদা বেগম কৃষক দলের নেতা মোহাম্মদ ইউনুস, বখতিয়ার, সেলিম কোম্পানী,শফী কোম্পানি সহ প্রমুখ।
এই সময় প্রধান অতিথি নাজিয়া জাহান চৌধুরী চম্পা বলেন শাহজাহান চৌধুরী আপনাদের এলাকার সন্তান ও একজন মজলুম জননেতা হিসেবে সবার কাছে পরিচিত। জীবনের অধিকাংশ সময় মানুষের সেবা সময় কাটিয়েছেন।
শেষ বয়সে এসে আপনারা ওনাকে হতাশ করবেননা আগামী ১২ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ওনাকে ধানের শীষ মার্কায় একটি একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এটা আমার আপনাদের কাছে করজোড়ে মিনতি। আমি কথা দিচ্ছি আপনাদের বিপদ-আপদে আমাদের সবসময় পাশে পাবেন।
উঠান বৈঠকটি সঞ্চালনা করেন বিএনপি নেতা ফয়সাল সিকদার টিটু।
