শনিবার, ৪ এপ্রিল ২০২৬

মোহাম্মদপুরে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ২ টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গোলাবারুদ ও ২ টি ম্যাগাজিনসহ ১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন