সোমবার, ৩০ মার্চ ২০২৬

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল: পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ঢাকা-৫ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনির নেতৃত্বে এই গণমিছিলটি দুপুর ২টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে শুরু হয়।

গণমিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী, যুবক, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

গণমিছিলে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন,
“ঢাকা-৫ এর মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। জলাবদ্ধতা, গ্যাস সংকট, বেকারত্ব ও নাগরিক সেবার দুরবস্থায় জনগণ আজ দিশেহারা। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করা।”
তিনি আরও বলেন,
“ধানের শীষ কোনো দলের প্রতীক নয়, এটি জনগণের মুক্তির প্রতীক। আপনারা যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেন, তাহলে ঢাকা-৫ কে একটি আধুনিক, বাসযোগ্য ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করা হবে—ইনশাআল্লাহ।”
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি বলেন,
“এই গণমিছিল প্রমাণ করে ঢাকা-৫ এ বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ পরিবর্তন চায়, জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।”

গণমিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে নেতৃবৃন্দ জনগণের প্রতি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন