০৭ জানুয়ারি (শুক্রবার), দিবাগত গভীর রাতে পাবনা জেলার আতাইকুলা থানার কাছারপুর (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা রমজান আলীর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন।
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়।
এ ঘটনায় পরিবারের সদস্যরা বর্তমানে অসহায় ও মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন।
এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

