বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাস উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমুড়া গ্রামের প্রত্যন্ত অঞ্চল কিল্লামারায় জাসাস উখিয়া উপজেলা শাখার আহবায়ক নব্বইএর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো সাবেক ছাত্র নেতা জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে ব্যাপক গনসংযোগ চালায়। এই সময় উপস্থিত ছিলেন জাসাস উখিয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কফিলউদ্দিন আনু নির্বাহী সদস্য নুরুল আলম নুরু জাসাস নেতা মোহাম্মদ হাসেম নুরুল কবির সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উখিয়ার সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে গঠিত টিম
জাসাস এই সময় ১২০ টি বেশি ঘরে ধানের শীষের ব্যাপক প্রচারণা চালায়। এই বিষয়ে জানতে চাইলে জাসাস উখিয়া উপজেলা শাখার নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা রাজাপালং ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নুরুল আলম নুরু বলেন
ইনশাআল্লাহ আমরা আগামী ১২ই ফেব্রুয়ারী বিপুল ভোটের ব্যবধানে উখিয়া টেকনাফের গণমানুষের নেতা শাহজাহান চৌধুরী ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবো। শাহজাহান চৌধুরীর বিজয়ে জন্য আমরা প্রাণপন চেষ্টা করে যাচ্ছি। দিন রাত প্ররিশ্রম করছি শুধুমাত্র শাহজাহান চৌধুরীর বিজয় নিজের চোখে দেখার জন্য।
