রবিবার, ২৯ মার্চ ২০২৬

ছদ্মনাম

আলী মোহাম্মদ মেহেদী হাসান হৃদয়

আমি তোমায় মায়া নামে ডাকি
‎হয়তো তুমি এখনো তা ভাবো
‎আমার দেওয়া নামটি তুমি
‎খুব যতনে হৃদয় মাঝে রেখো।
‎
‎মেঘলা আকাশ আমার বড্ড প্রিয়
‎তোমার পছন্দের বৃষ্টি আনে তাই
‎তোমায় দেখতে ইচ্ছে হলে
‎দুচোখ ভরে মেঘটাকে চাই।
‎
‎উপন্যাসের চিত্র নায়িকা
‎সবই যেন তুমি
‎সব সুখ যেন তোমার সুখ
‎সবখানেতেই ভাবি।
‎
‎বদ্ধ কেশে তুমি যখন
‎গেলে আমার বাড়ি
‎মায়া নামে ডাক দিয়েছে হৃদয়
‎দেখেছি নয়ন ভরি।
‎
‎সব মুখেই যেন তোমার মুখ
‎সবখানেই দেখি।
‎সত্যি বলতে রাইশা তুমি আমার
‎কবিতা লেখার দারুণ প্রতিচ্ছবি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন