রবিবার, ২৯ মার্চ ২০২৬

আজও রেখেছি তার খেয়াল

আলী মোহাম্মদ মেহেদী হাসান হৃদয়

আমি আকাশকে বললাম,
“তাকে খুঁজে দাও।”
কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো মেঘ।

আমি হৃদয়কে বললাম,
“তাকে ভুলে যাও।”
সেখানে বাঁধা হয়ে দাঁড়ালো আবেগ।

আমি সমুদ্রকে বললাম,
“তাকে ভিজিয়ে দাও।”
কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো ঢেউ।

আমি হৃদয়কে বললাম,
“তাকে সরিয়ে দাও।”
সেখানেও বাঁধা হয়ে দাঁড়ালো কেউ।

আমি বাতাসকে বললাম,
“তাকে ছুঁয়ে দাও।”
কিন্তু বাঁধা হয়ে দাঁড়ালো দেয়াল।

আমি হৃদয়কে বললাম,
“তাকে মুছে দাও।”
হৃদয় বলল, “পারব না,
আজও আমি রেখেছি তার খেয়াল।”

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন