বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন– র্যাবের নাম। পুলিশের এই এলিট ফোর্সের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
