রবিবার, ২৯ মার্চ ২০২৬

এখানে কিছুই নেই

আশরাফ সরকার

এখানে কিছুই নেই
এক চিলতে চালার নিচে
মায়ের হাতে বানানো
মাটির উনুন নেই।
না আছে উনুন থেকে নির্গত
বাদামি রঙের ধোঁয়া।।

নৌকা বাইচ নেই
কুল গাছে, ঢিল ছোড়ার শব্দ নেই।
না আছে বকুনি খাওয়ার ভয়।
উঠানে ঝিঙের মাচা নেই।
প্রজাপতির আনাগোনা নেই।

শিশির ভেজা পায়ের ছাপ নেই।
না আছে শিউলি তলায় প্রতিযোগিতা।
এখানে আছে বিধ্বস্ত রাজ্য।
টালমাটাল চেয়ার।
আর পড়ে আছে তোমাদের শক্ত মাথার আঘাতে-
বিচারকের ভেঙে যাওয়া ভাঙ্গা হাতুড়ি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন