শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

ভাঙ্গুড়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ১ জনকে জরিমানা: কারাদণ্ড-৩

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে ৫০ হাজর টাকা জরিমানা এবং তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

তারা হলেন, পুঁইবিলের মোঃ সুলতান খাঁর ছেলে মোঃ সুজন (২৮) কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং মাগুড়া গ্রামের মোঃ আসাদুজ্জামানের ছেলে মোঃ নাইমুল ইসলাম সুজন (২৪)কে ১৫ দিন, কৈডাঙ্গা গ্রামের মৃত আবু তাহের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৩) কে ১৫ দিন,কৈডাঙ্গা নতুন পাড়ার মকবেল প্রাং এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩২)কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানাযায়, মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের মাগুড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন