মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

তাড়াশে ধানের শীষের প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত ‎

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতীকের সমর্থনে তাড়াশে প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎

‎শনিবার (৩১ জানুয়ারি) দেশিগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুড়পিপুল গ্রামে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

‎

‎উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রবীণ নেতা আব্দুস ছামাদ। সহ-সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মাসুদ।

‎

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, ধানের শীষ এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তাঁরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

‎

‎উঠান বৈঠক শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন