বুধবার, ১১ মার্চ ২০২৬

ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় পারবতী রাণী (৬৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকাল ৪ টার দিকে বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের দিয়ারপাড়া রেলগেট নামক স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ এলাকার খগেন শিংয়ের স্ত্রী।

জানা যায়, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে মন্ডতোষ ইউনিয়নের দিয়ার পাড়া রেলগেট সংলগ্ন বাঘাবাড়ি-টেবুনিয়া সড়কের ব্রিজের পাশে শনিবার তিনটার দিকে স্থানীয় বাসিন্দারা ওই নারীর মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ওই নারীর পরিচয় সনাক্ত করে পরিবারকে খবর দেন। সড়ক দুর্ঘটনায় ওই নারী মারা যেতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন