বুধবার, ১১ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“তরুণদের সম্পৃক্ত করি, উন্নয়ন নগর গড়ি” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব বসতি দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে, সোমবার (৭ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই যায়গায় এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব- উল ইসলাম। এসময় বক্তব্য দেন, গণপৃর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ- বিভাগের প্রকৌশলী রাকিবুল ইসলাম সহকারী প্রকৌশলী খোন্দকার নাদিম মাহমুদ সহ উপ-সহকারী প্রকোশলীর নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, নিরাপদ ও বাসযোগ্য একটি দেশ গঠনে পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই। আর্থ-সামাজিক খাত, জনসংখ্যার চাপ, জমির অপ্রতুলতা, নগরায়ণ ও শিল্পায়ন সবকিছু বিবেচনায় এনে শহর-গ্রামে প্রতিটি জনবসতিতেই এখন পরিকল্পিত আবাসন জরুরি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল নগর প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। এছাড়াও বক্তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন