বুধবার, ৪ মার্চ ২০২৬

কক্সবাজারে ৮০ জন রোহিঙ্গা শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর আওতাধীন এপেক্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন ও এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে খৎনা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০ জন রোহিঙ্গা শিক্ষার্থীকে স্বাস্থ্যসম্মত পরিবেশে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কুতুপালং ক্যাম্প–১ (ই) এলাকায় এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশ জেলা–৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশুদের স্বাস্থ্যসেবায় সহায়তা করা আমাদের মানবিক দায়িত্ব। এপেক্স বাংলাদেশ সবসময় প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।
চিকিৎসা ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন ডা. মো. সানা উল্লাহ, ডা. মাওলানা হাসান, ডা. মাহমুদ, ডা. ওসমান, মাওলানা তোহা ও মাওলানা আবদুল মালেক। তাঁদের তত্ত্বাবধানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শিশুদের খৎনা চিকিৎসা সম্পন্ন করা হয়।
এ সময় ক্যাম্প এলাকায় প্রায় ১০০ জন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের জন্য এ ধরনের চিকিৎসা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমে এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।
বিনা মূল্যের এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন ও এপেক্স ক্লাব অব পটিয়া। কর্মসূচিটির আর্থিক সহযোগিতা প্রদান করেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর মো. রেজওয়ান সাঈদী।
তিনি জানান, ভবিষ্যতেও এপেক্স বাংলাদেশ মানবিক ও সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন