শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সখিপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক স্বচ্ছতা নিশ্চিতে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার। সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচন উপলক্ষে আয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

এছাড়া উপজেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সখিপুরের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, টাঙ্গাইল; উপজেলা নির্বাহী কর্মকর্তা, সখিপুরসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন