রবিবার, ২৯ মার্চ ২০২৬

হার না মানা তাবাচ্ছুম তোহুরা

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ উজ্জ্বল বাংলাদেশ

শাররিক অক্ষমতা আর দুঃসহ দারিদ্রতা-এই দুই পাহারসম বাধা নিয়েও শিক্ষক হতে চায় তাবাচ্ছুম তোহুরা। নওগাঁর আত্রাই উপজেলার মধুগুড়নই গ্রামের এই কিশোরী প্রমান করেছে, শারীরের শক্তি বড় কথা নয়,মনের জোর আর স্বপ্ন দেখার সাহস থাকলে যে কোন প্রতিকুলতা জয় করা সম্ভব। জন্ম থেকেই তাবাচ্ছুম তোহুরার এক পা জন্ম থেকেই নেই।তার ডান পা- হাত দুটো তার চলার একমাত্র সম্বল। বাবা হাফিজুর রহমান মেয়ের চিকিৎসার জন্য ১৬ শতক জমিও বিক্রি করেছেন কোন চিকিৎসা করে ফেরেনি তার শারীরিক স্বাভাবিকতা। তবুও তাবাচ্ছুম তোহুরা থেমে থাকেনি।পড়াশুশোনার প্রতি প্রচন্ড আগ্রহ দেখে বাবা তাকে দুই কিলোমি টার দূরের স্কুলে ভত্তি করে দেন। প্রতিদিন ভ্যানগাড়িতে আবার একটি ক্রেস বা ঠেঙ্গার উপর ভর করে ঝড় বৃষ্টি উপক্ষো করে স্কুলে দিয়ে জান। বর্তমানে তাবা চ্ছুম তোহুরা উপজেলা একমাত্র আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালযের সপ্তম শ্রেনীর শিক্ষা;থী। মেয়ের স্বপ্ন ফূরন করতে গিয়ে বারা হাফিজুর নিজের জীবিকাও বিসর্জন দিয়েছেন।আগে কৃষিকাজ করলেও মেয়েকে বারবার স্কুলে ও প্রাইভেটে আনা-নেওয়া করার প্রয়োজনে তাও ছেড়ে দিয়েছেন। এখন উপজেলা নিউমার্কেটে একটি ষ্টেশনারী দোকান দিয়ে চলে তাদের সংসার। বাবা সিরাজুল দীঘ শ্বাস ফেলে বলেন, মেরে জন্য বাহিরে গিয়ে কাজ করা বা ব্যবসা করার সুযোগ পাই না।ওকে বার বার আনতে হয়,নিতে হয়। সংসার চালানো এখন খুব কঠিন হয়ে পড়েছে। বান্ধবী সুমাইয়া আক্তার বলে,তাবাচ্ছুম তোহুরা আমাদের বন্ধু ও যে প্রতিবন্ধী সেটি আমরা ওকে বুঝতে দেই না। প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন ও শ্রেণী শিক্ষক সাহাদত ওয়াশিম তাকে নিয়ে গবিত।তাঁর মতে,তাবাচ্ছুম তোহুরা অত্যন্ত বুদ্ধিমতি এবং পড়াশুনায় তার মনোযোগ অন্য শিক্ষাথীদের জন্য এক বড় অনুপ্রেরণা। তাবাচ্ছুম বড় হয়ে শিক্ষক হতে চায়। কিন্তু আক্ষেপ করে বলে,“ আমি পড়াশুনা করতে ভালোবাসি। একটা অটোমেটড(মোটর চালিত) হুইল চেয়ার থাকলে বা আমাকে কৃত্তিম পা লাগানো হলে নিজেই স্কুলে যাতায়াত করতে পারবো। বাবার কষ্টটা একটু কমত। তাবাচ্ছুম তোহুরার এই জীবন-সংগ্রামে র পৌঁছেছে প্রশাসনেরও কাছেও। উপজেলা নিবার্হী অফিসার শেখ মোঃ ওয়ালিউল ইস লাম জানিয়েছেন, এই সংগ্রামী শিক্ষাথীর কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কাযকর উদ্যোগ গ্রহন করবেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন