রবিবার, ১৫ মার্চ ২০২৬

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১১ আহত ১৭

ইউ বি টিভি ডেস্ক

লেবাননের বিভিন্ন এলাকায় রোববার সন্ধ্যায় ইসরাইলি বিমান হামলায় ১১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। বৈরুত থেকে সিনহুয়া লেবাননের কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাউন্ট লেবানন গভর্নরেটের আলে জেলার কাইফুন গ্রামে একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়।

দক্ষিণ লেবাননের পূর্বে মারজেয়ুন শহরের উত্তর প্রবেশপথে আরেকটি ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং চারজন আহত হয়।

নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্র বলেছে, একটি ইসরাইলি বিমান হামলায় আজ রোববার বিকেলে সীমান্ত এলাকার কেন্দ্রীয় সেক্টরের ইয়ারুন গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস করতে এবং লেবাননের সীমান্ত বরাবর দেশের উত্তরাঞ্চলে ইসরাইলিদের প্রত্যাবর্তনের সুবিধার্থে লেবাননের ভূখ-ে ব্যাপক অভিযান চালাচ্ছে।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাবাহিনী লেবানন-ইসরাইল সীমান্ত জুড়ে গুলি বিনিময় করছে।

সূত্র; বাসস

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন