আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করতে জেলা পুলিশের বহরে যুক্ত হয়েছে আধুনিক বডি ওর্ণ ক্যামেরা (Body Worn Camera)।
নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পরিধেয় এই ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভিডিও ধারণ, প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি ভিডিও প্রদর্শন, ভিডিও আকারে সংরক্ষিত থাকবে, যা আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগের সঠিক তদন্ত এবং জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বডি ওর্ণ ক্যামেরা ব্যবহারের ফলে
✔️ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ।
✔️ দায়িত্ব পালনে স্বচ্ছতা ও পেশাদার আচরণ নিশ্চিত।
✔️ অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অভিযোগের নিরপেক্ষ প্রমাণ সংরক্ষণ।
✔️ নির্বাচন প্রক্রিয়ায় জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
সকলকে অনুরোধ করা যাচ্ছে:
▪️ বডি ওর্ণ ক্যামেরা রেকর্ডিং চলাকালে পুলিশকে কোনো ধরনের বাধা, অসৌজন্যমূলক আচরণ বা বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকুন।
▪️ আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে অনুরোধ করা হলো, কারণ সবকিছুই ভিডিও রেকর্ডে সংরক্ষিত থাকবে।
⚖️ বডি ওর্ণ ক্যামেরার ফুটেজ আইনানুগ প্রয়োজনে প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সর্বদা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আইন মেনে চলুন, নিরাপদ থাকুন।

