পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ড. শাহেদ মোস্তফা মহোদয় ও পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের সার্বিক নির্দেশনায় অদ্য ২৫-০১-২০২৬ খ্রিষ্টাব্দ ১৬.০০ ঘটিকা হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষ্যে পাবনা জেলার ১১টি থানায় নির্বাচন পূর্ব নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রস্তুতির অংশ হিসেবে পাবনা জেলার সকল থানা ও উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়। নির্বাচনী মহড়ায় পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে ভোট কেন্দ্রের নিরাপত্তা, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই করা হয়।

