বুধবার, ১১ মার্চ ২০২৬

ফরিদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ

মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর, উজ্জ্বল বাংলাদেশ

প্রচারণা শুরুর চতুর্থ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ফরিদপুর-০৩ আসনের ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলা কানাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা চালিয়েছেন। তিনি পায়ে হেঁটে বিভিন্ন স্থানে গিয়ে ভোট প্রার্থনা করেন, বাড়ী বাড়ী গিয়ে গ্রামের ভোটারদের ধানের শীষ প্রতীক কে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সাধারণ মানুষ ভোট দিতে উদগ্রীব জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবের তিনি বলেন, এত বছর ভোট না দিতে পেরে গণতন্ত্র ও নির্বাচনের উপরে মানুষের খারাপ অভিজ্ঞতা আছে। তাদেরকে বোঝানোর পর বুঝতে পারছে এবং উৎসব মূখর পরিবেশে ভোট দিতে যাবে বলে জানান।
তিনি অভিযোগ করে বলেন, জামাতে প্রার্থীর পক্ষে কর্মীরা গ্রামে গ্রামে ঘুরে আচরণ বিধি লংঘন করে মানুষের কাছ থেকে বিকাশ নাম্বার সংগ্রহ করছে, যা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হবে।
এ সময় তিনি বলেন, বিগত সরকার গোপালগঞ্জকে প্রাধান্য দিয়ই প্রাচীন জেলা ফরিদপুর কে বিভাগে উন্নত করেনি, তবে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুর কে বিভাগ বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
এ সময় তিনি নারীদের উন্নয়নের ভূমিকা রাখার প্রত্যায় ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন