সাদ্দাম দীর্ঘ ১১ মাস ধরে জেলে আছে। সম্ভবত জেলে যাবার ২ মাস পর সে বাবা হয়। জন্মের পর বাপ-ছেলে কেউ কাউকে ছুঁয়ে দেখতে পারেনি।
এইদিকে সমাজ, সংসার, অভাব, অনটনের কাছে আত্নসমর্পণ করে নিজের কলিজার টুকরো সন্তানকে হ*ত্যা করে নিজেও আত্মহ*ত্যা করে পরপারে পারি জমিয়েছেন সাদ্দামের স্ত্রী ও পুত্র।
এই দায় রাজনীতির, এই দায় রাষ্ট্রের, এই দায় আমাদের নোংরা মন মানসিকতার
রাজনীতি মানুষের কল্যাণের জন্য। এর উল্টোটা ঘটলে সমাজ জঙ্গলের থেকেও ভয়ংকর হয়ে দাঁড়ায়।
আমাদের দেশের রাজনীতি ঘটনার নতুন না গত ৫৪ বছরের এরকম ঘটনা হরহামেশাই ঘটে যাচ্ছে। তবুও মানুষ ক্ষমতার মোহে অন্ধ হয়ে ক্ষমতা পেলে পাগল হয়ে যায়।অথচ ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়।
প্রতিহিংসার রাজনীতি, অসুস্থ রাজনীতি বাদ দিয়ে একটু সুন্দর সুস্থ স্বাভাবিক একটা দেশ কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আশা করতে পারেনা?

