বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের পথে এগোচ্ছে পাকিস্তান—এমন গুঞ্জন এবার স্পষ্ট বার্তায় রূপ নিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি জানালেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে রয়েছে দেশটি।
আইসিসির পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার নয়—এমন কড়া অবস্থান নিয়েছে পিসিবি। বাংলাদেশের সঙ্গে হওয়া অন্যায্যতার বিরুদ্ধে শক্ত ও নীতিগত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। এ ইস্যুতে করণীয় নির্ধারণে শিগগিরই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন মহসিন নাকভি।
