শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ঢাকা–বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

ঢাকা–বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ট্রাকের চালক নবীন শেখ (২২) এবং ট্রাকের হেলপার রাশেদ শেখ (৩০)। তারা উভয়েই ফরিদপুর শহরতলীর ধলার মোড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজবাড়ীগামী ‘সপ্তবর্ণা’ নামের একটি যাত্রীবাহী বাস নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রাশেদ শেখ নিহত হন। গুরুতর আ*হ*ত অবস্থায় চালক নবীন শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনা*য় আহতদের মধ্যে অন্তত ১০ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন