সোমবার, ৩০ মার্চ ২০২৬

পুঠিয়া উপজেলায় হলুদ চাষে ব্যাপক সাফল্য অর্জন

মোঃ খোরশেদ আলম, ব্যুরো চিফ রাজশাহী, উজ্জ্বল বাংলাদেশ

রাজশাহী পুঠিয়ায় দেশের হলুদের চাহিদা পূরণ করতে অপরিসীম ভূমিকা রেখেছে,পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের আদর্শ ব্যক্তি মোঃ মিজানুর রহমান (মিজান) তিনি ১০-কাঠা জমিতে,৯২ মন হলুদের ফলন হয়েছে। সেই হলুদ দেখে গ্রামের অন্য কৃষকেরা উজ্জীবিত।

সরজমিনে গিয়ে দেখা গেছে হলুদ তোলার সময় এক একটি গাছের ছরিতে দেড় থেকে দুই কেজি হলুদ দেখা যায়। এ সময় হলুদ কেনার ব্যাপারে মাসুদ রানা বলেন,পুঠিয়া গন্ডগোহালী গ্রামে আমি এই জমিতে হলুদ কিনতে এসে দেখছি আমার ব্যবসার লাইফে এমন ফলনশীল হলুদ কোনদিন দেখিনি,এখানে দশ কাটা জমিতে আমি নিজে ৮০ মন হলুদ ওজন দিয়ে নিলাম,রাজশাহী জেলার বিভিন্ন জায়গাতে হলুদ কিনে থাকি কিন্তু পুঠিয়া এই অঞ্চলে এই প্রথম পাবনায়া জাতের হলুদ এত ফলনশীল এই প্রথম পেলাম।

এ সময় হলুদ চাষী মিজানুর রহমান (মিজান) বলেন,এই হলুদটা আমি চাষ করেছি এই হলুদটা হল পাবনায়া জাত,এই হলুদের চাষ করে আমি ১০-কাঠা জমিতে ফলন পেয়েছি ৮০-মন,আমার জানামতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পাবনায়া জাতের হলুদ ফলন হয়েছে,যা আগে কখনো দেখা যায়নি। দশ কাঠা জমিতেই আমি ৮০-মন বিক্রি করেছি,আবার আমার নিজের জমিতে লাগানোর জন্য বাসাতে নিয়ে গিয়েছি ৪-মন,বাসাতে নিয়ে গিয়েছি হলুদের মোথা ৮-মনের মত,সব মিলিয়ে মোটামুটি ৯২ মন হলুদ পেয়েছি আমি ১০-কাঠা জমি থেকে,তিনি আরো বলেন, এই হলুদ চাষে আমার খরচ হয়েছে ২২ হাজার ৫০০ টাকা আজকে বিক্রি করলাম ১ হাজার ৬০০ টাকা মন তাহলে আমার কত টাকা সঞ্চয় হয়েছে, তিনি আরো বলেন, যদি আপনারা হলুদ চাষ করে থাকেন সেই ক্ষেত্রে আমি একটি কথা বলব,যদি বিজ কিনার ক্ষেত্রে বাজার মূল্য থেকে যদি ৫০০ টাকা বেশি লেগেও থাকে,তাও আপনারা ভালো বিজ সংগ্রহ করবেন,তাহলে ইনশাআল্লাহ এরকম ফলন পাবেন এবং হলুদ চাষে লাভবান হবেন।

উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার বলেন,আমরা সব সময় কৃষকের পাশে আছি এবং থাকবো,যেকোনো পরামর্শের জন্য আমরা সব সময় সহায়তা করব,বিভিন্ন উচু জমি,আমবাগান পরিত্যক্ত জমি সেই জমিগুলো হলুদের ফসলের আওতায় আসে,এমন ফলনশীল হলুদ সঠিক ভাবে চাষ করা হলে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরে রপ্তানি করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন