মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

হালুয়াঘাট উপজেলা পরিদর্শনে ময়মনসিংহ জেলা প্রশাসক

মকবুল হোসেন, ময়মনসিংহ, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান আজ ২২জানুয়ারি বৃহস্পতিবার জেলার হালুয়াঘাট উপজেলা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রাথমিক বিদ্যালয়ের বাংলা ও ইংরেজি পঠন দক্ষতা ও গণিতের মৌলিক দক্ষতা যাচাইয়ের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া শিক্ষক ও উপস্থিত সুধী জন এবং আগত অভিভাবকদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সহকারী পুলিশ সুপার, অফিসার ইন-চার্জ হালুয়াঘাট থানা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রমুখ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন