শনিবার, ২৮ মার্চ ২০২৬

একাত্তরের মা জননী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

একাত্তরের মা জননী, কোথায় তোমার
মুক্তি সেনার দল।
যারা অস্ত্র হাতে ধরেছিলো,
মাগো তোমার তরেই মরেছিলো।
ও মা যাদের ভয়ে পালিয়েছিলো শত্রু
সেনার দল।
ও………. মা!
একাত্তরের মা জননী . . .
আজো কেনো তোমার বুকে জ্বলছে আগুন,
চলছে গুলি, মরছে মানুষ।
জবাব তোমায় দিতেই হবে মাগো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের
হাতে কেনো জিম্মি তুমি, স্বদেশ
আমার মাতৃভূমি।
জবাব তোমায় . .
কেনো বিদ্যালয়ে ফুটছে বোমা, এই
কি পেলাম শিক্ষা ও মা।
লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,
চোখে দুঃখের জল।
ও……….. মা ।
আজো কেনো তোমার
বুকে ঘুরছে তারা, একাত্তরের দালাল
যারা।
জবাব তোমায় . . .
লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো,
এই কি তাদের স্বপ্ন ছিলো।
জবাব তোমায় . . .
ও মা রক্তে ভেজা এই না মাটি, জীবন
দিয়ে রাখবো খাটি।
শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রী দল।
ও………..মা।
একাত্তরের মা জননী

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন