বুধবার, ৪ মার্চ ২০২৬

বাগমারায় ১০দিন থেকে নিখোঁজ স্কুল ছাত্র আশিক মাহমুদ

মোঃ আতাউর রহমান রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারার দেউলিয়া রানী রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আশিক মাহমুদ (১৮) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনায় গত শনিবার বাগমারা থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আশিকুর মাহমুদ রানী রিভার ভিউ স্কুল থেকে গত বছর এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়। এবারে আবারো পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা। কিন্তু গত ২৬ সেপ্টেম্বর বেলা আনুমানিক সাড়ে ৫টার দিকে পরিবারের অন্যান্য সদস্যেদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়।

ওই দিন রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসায় পর দিন তার পিতা মান্নান হোসেন বিভিন্ন নিকট আত্মীয়ের বাড়িতে গিয়ে ও বিভিন্ন স্থানে মোবাইল করে পুত্রের সন্ধান লাভে ব্যর্থ হয়। গত ১১ দিন যাবৎ তাকে খোাঁজাখুজি করে না পেয়ে গত শনিবার থানায় গিয়ে পুত্রের সন্ধানের আশায় সাধারন ডাইরী করেন।

নিখোঁজ আশিক মাহমুদের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। তার গায়ের রং শ্যামলা। মুখ মন্ডল গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ফুল প্যান্ট ও সাদা সার্ট। কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে তার পিতা আব্দুল মান্নান হোসেন মোবাইল নং ০১৭৫-১৩৬২২৪২ জানাতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ছেলেটির সন্ধানে বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠানো হয়েছেন বলে জানিয়েছেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন