রবিবার, ৫ এপ্রিল ২০২৬

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবক কে অর্থদন্ড সহ আটক

MD. ABDUL AZIZ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে তিনজন মাদকাসক্ত ব্যক্তি কে বিনাশ্রম অর্থদন্ড দিয়েছেন ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

বিনাশ্রম অর্থদন্ড ব্যক্তিরা হলেন মোঃ আলমগীর হোসেন(৪০) পিতা-মোঃ আব্দুল বারিক, শরৎনগর বাজার, ভাঙ্গুড়া,পাবনা। মোঃ শফিকুল ইসলাম(৩৬) পিতা-ফরিদ হোসেন, দক্ষিণ মেন্দা মোল্লাপাড়া, ভাঙ্গুড়া,পাবনা।
মোঃ আজিম প্রাং (৫৭), পিতা-মৃত আজিজল প্রাং ভদ্রপাড়া,ভাঙ্গুড়া,পাবনা।
এই তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেক কে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/= (একশত) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে মোবাইল কোর্টের মাধ্যমে এই অর্থদন্ডের আদেশ দিয়েছেন এবং এধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এ অভিযানে মোহাম্মদ শের আলম উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্রণ অধিদপ্তর, পাবনা খ সার্কেল পাবনার সদস্যরা মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন