রবিবার, ১৫ মার্চ ২০২৬

টাঙ্গাইল-২ আসনে ধানের শীষে ভোট চাইলেন ভূঞাপুর পৌর বিএনপি নেতাকর্মীরা

খন্দকার আউয়াল ভাসানী( টাঙ্গাইল) 

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর পক্ষে ভোট প্রার্থনা করেছেন ভুয়াপুর পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার ভূঞাপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনার সময় তারা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন