শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

তপন দাস, নীলফামারী প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এবং রুক্ষিণী – আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উত্তরের জনপদ নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা বৌদ্ধ বিহার মন্দির মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো।

প্রধান অতিথির বক্তব্যে ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন, বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম কে সাধুবাদ দিতে জানাই যে তারা আমাদের উত্তরের শীতার্ত মানুষের কথা চিন্তা করে আমাদের শীতার্ত মানুষদের বিভিন্ন ভাবে শীতবস্ত্র দিয়ে সহায়তা করছে আর এই বৌদ্ধ বিহারটির যাতায়াতের জন্য যে রাস্তা টি আছে সেটি খুবেই খারাপ তাই আমি কথা দিচ্ছি যে রাস্তা টি খুব দ্রুত মেরামত করে দিব এবং বৌদ্ধ বিহার টির উন্নয়নে যা সহায়তার প্রয়োজন তা আমি আমার সাধ্য মতো করে দিব।

আরো বক্তব্য দেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সেচ্ছাসেবক, স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় উক্ত এলাকার ৫৮ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন