বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

ঢাকা-১৩ ও বাগেরহাট -১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

মোঃ শাকিল মাহমুদ, উজ্জ্বল বাংলাদেশ

আল্লামা মামুনুল হকের প্রতি সম্মান ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ ও বাগেরহাট – ১ আসনে কোনো প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ তারিখ এক বিবৃতিতে এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

তিনি বলেন, “রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের জায়গা থেকে আল্লামা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে ঢাকা-১৩ ও বাগেরহাট -১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, দেশের ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্বের ঐক্য অটুট রাখাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

ভবিষ্যতেও ইসলামী শক্তিগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন