বুধবার, ১ এপ্রিল ২০২৬

পীরগঞ্জে রোগীদের এককালীন আর্থিক অনুদান প্রদান

মো. আরফান আলী, উজ্জ্বল বাংলাদেশ

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ে কর্তৃক রোগীর মঞ্জুরীকৃত আবেদনের প্রেক্ষিতে ১৯ জানুয়ারী সোমবার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক-প্যারালাইজড, জন্মগত হৃদ রোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদান সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা সাবেক সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ঠাকূরগাঁও সমাজ সেবা অধিদফতর সহকারী পরিচালক সায়েদা সুলতানা প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেণ।

পীরগঞ্জ উপজেলার মোট বরাদ্দ কৃত ১৮ লক্ষ টাকা ৩৬ জন রোগী গ্রহণ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কর্মকর্তা শাকিল মাহমুদ, প্রভেশন কর্মকর্তা নাজমুজ সাকিব, পীরগঞ্জ উপজেলা রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য কবি ও সাংবাদিক মো. আরফান আলী, উচ্চমান সহকারী দুলাল চন্দ্র, ইউনিয়ন সমাজ কর্মী মাসুদ রানা, উজ্জ্বল, অক্ষয় রায় প্রমুখ।

সরকার মানবিক দৃষ্টি কোণ থেকে পাঁচ টি রোগের এককালীন আর্থিক অনুদান প্রদান করে আসছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন