মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লায় হাড়িখোলা গ্রামে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

এ কে এম আজাদ, উজ্জ্বল বাংলাদেশ

কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের হাড়িখোলা গ্রামে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি হাড়িখোলা গ্রামের বাবু দিলিপ দা বাড়িতে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন কেরনখাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৫০টি অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

আবুল হোসেন চৌধুরী বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন