পাবনা জেলার ফরিদপুর উপজেলায় সুরাইয়া হত্যা কান্ডের রহস্য উদঘাটন এবং আসামীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানান মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সুরাইয়া কে অপহরণ করা হয় এবং পরবর্তীতে সেটা হত্যা কান্ডে রূপ নেই।
সুরাইয়া এবং আসামি ডালিয়া পরস্পর সম্পর্কে চাচাতো বোন এবং আসামি আব্দুল লতিফ ডালিয়ার স্বামী।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, সুরাইয়ার দাদা-দাদী আর্থিকভাবে স্বচ্ছল ও ভীতু হওয়ায়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভুয়া অপহরণের ঘটনা ঘটায়। ঘটনার দিন, ডালিয়া সুরাইয়াকে নিয়ে নির্দিষ্ট স্থানে মিলিত হয় আব্দুল লতিফের সঙ্গে। পরে পরিত্যক্ত একটি ঘরে ডালিয়া সুরাইয়াকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে যায়। রাতের বেলায় তারা ফিরে এসে সুরাইয়াকে মৃত অবস্থায় পায় এবং লাশটি স্থানীয় পুকুরে ফেলে দেয়।
পরবর্তীতে, ১৭/০১/২০২৬ তারিখে আব্দুল লতিফের মোবাইল ব্যবহার করে ভিকটিমের দাদার কাছে ৩,০০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনায় সরাসরি জড়িত দুই আসামি আব্দুল লতিফ (জন্তিহার, ফরিদপুর) ডালিয়া (সুরাইয়ার চাচাতো বোন ও লতিফের স্ত্রী)- কে দ্রুত (২৪ ঘণ্টার মধ্যে) গ্রেফতার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। জনগণের নিরাপত্তা ও আইনের প্রতি অঙ্গীকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর পাবনা জেলা পুলিশ।
