সোমবার, ৩০ মার্চ ২০২৬

ফেনীর ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

ফেনী জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম ফেনী জেলার “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তার এই অর্জন শুধু বিদ্যালয় নয়, সমগ্র ফেনী জেলার জন্য গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই গৌরবময় অর্জনের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা, ফেনী জেলা শাখার আঞ্চলিক পরিচালক ও কেন্দ্রীয়
নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ হানিফ (সাংবাদিক) এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার কেন্দ্রীয় নির্বাাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম পৃথকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় জনাব মোহাম্মদ হানিফ বলেন,
“শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার মানোন্নয়নে যাঁরা নীরবে কাজ করেন প্রধান শিক্ষক শাহ আলম তাঁদের মধ্যে অন্যতম। তার সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা তাকে এই সম্মানের যোগ্য করে তুলেছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

অন্যদিকে জনাব আবুল কাশেম বলেন,
“জনাব শাহ আলম একজন আদর্শ শিক্ষক ও দক্ষ প্রশাসক। তার মতো মানুষদের স্বীকৃতি পাওয়া শিক্ষাঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা। আমরা বিশ্বাস করি, তার এই অর্জন ভবিষ্যতে আরও শিক্ষকদের অনুপ্রাণিত করবে।”

স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষার্থীরা মনে করছেন, প্রধান শিক্ষক শাহ আলমের নেতৃত্বে ফাজিলপুর জিন্নাহ উচ্চ বিদ্যালয় শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিকতায় একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার এই সাফল্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন